Logo
Logo
×

Advertisement

ভারত

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

নয়াদিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের একাংশ। ছবি: রয়টার্স

Advertisement

ভারতের ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রোববার (১ নভেম্বর) দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে সমাবেশ করছে বিরোধী জোট ইন্ডিয়া। 

‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে কংগ্রেসসহ জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে বিরোধী দলের নেতা-কর্মী ও সমর্থকেরা দিল্লিতে জড়ো হয়েছেন। 

সকাল সাড়ে ১১টার দিকে মিন্টো রোডে বিভিন্ন মিছিল এসে মিলিত হতে শুরু করে। সেখান থেকে রামলীলা ময়দানের দিকে সম্মিলিত মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি ছিল। 

সমাবেশের আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে একে একে পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ, এনসিপির সুপ্রিয়া সুলে এবং কেরালার কংগ্রেস নেতা ভি ডি সতীশনসহ বিরোধী শিবিরের একাধিক নেতা। সেখান থেকে তাদের মিছিলে যোগ দেওয়ার কথা। পশ্চিমবঙ্গের  প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সেখানে পৌঁছানোর কথা ছিল বলে জানা গেছে। 

কংগ্রেসের এমপি শশী তারুর ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, ভোটার তালিকা নির্ভুল হওয়া জরুরি। তবে একজন বা দুজন মৃত ভোটারের নাম থেকে যাওয়ার চেয়ে ১৩ কোটি প্রকৃত ভোটারের নাম বাদ পড়া অনেক বেশি বিপজ্জনক। এতে মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।


শিবসেনা উদ্ধব শিবিরের এমপি সঞ্জয় রাউত বলেন, মানুষ সরকার পরিবর্তন চান। সমাবেশে অংশ নিতে আসা লোকজনকে আটকানোর চেষ্টা হলে জমায়েত আরও বড় হবে বলেও দাবি করেন তিনি। 

তৃণমূলের এমপি সাগরিকা ঘোষের দাবি, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিরোধীদের আনা অপসারণ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে হবে।

দিল্লি পুলিশের কেন্দ্রীয় বিভাগের উপকমিশনার রোহিত রাজবীর জানিয়েছেন, সমাবেশস্থলে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। এর বেশি মানুষ এলে আশপাশের রাস্তায় তাদের অবস্থানের ব্যবস্থা করা হবে। নিরাপত্তায় চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে ধাতব শনাক্তকারী যন্ত্র বসানো হয়েছে এবং প্রত্যেককে তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে।

এদিকে বিরোধীদের সমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে দিল্লিতে বিজেপির মিছিলও রয়েছে। সমাবেশের আগে বিজেপির পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং ভোটাধিকার রক্ষার দাবিকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে বিরোধী দলগুলো নিজেদের ঐক্য ও রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চাইছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

৩৬ ভিলার মালিক, তদন্তের মুখে আমলা দম্পতি

৩৬ ভিলার মালিক, তদন্তের মুখে আমলা দম্পতি

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

হঠাৎ দিল্লিতে মমতা-অভিজিৎ দীপকের বৈঠক, কী আলোচনা হলো

হঠাৎ দিল্লিতে মমতা-অভিজিৎ দীপকের বৈঠক, কী আলোচনা হলো

দিল্লিতে বিজেপি-ইন্ডিয়া জোটের পাল্টাপাল্টি বিক্ষোভ, বিপাকে ব্যবসায়ীরা

দিল্লিতে বিজেপি-ইন্ডিয়া জোটের পাল্টাপাল্টি বিক্ষোভ, বিপাকে ব্যবসায়ীরা

আরও পড়ুন

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

ভোট বাঁচাতে দিল্লিতে শক্তি প্রদর্শন বিরোধী জোটের

৩৬ ভিলার মালিক, তদন্তের মুখে আমলা দম্পতি

৩৬ ভিলার মালিক, তদন্তের মুখে আমলা দম্পতি

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

প্রকাশ্যে এলো এমবিএ ছাত্রের চুরির অভিনব কৌশল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম