Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:২২ এএম

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত

Advertisement

দিল্লিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ সময় যুব আন্দোলনে পাশে থাকার জন্য মমতাকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, ভোট চুরির অভিযোগে ‘ইন্ডিয়া’  জোটের আন্দোলনের প্রতিও সংহতি প্রকাশ করেন। তবে আজ রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশে অংশ নেবে না তার দল। সংগঠনের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন দীপকে।

শনিবার (৩১ অক্টোবর) দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাতের পর অভিজিৎ দীপকে জানান, নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তাদের প্রথম যন্তর মন্তরের আন্দোলনের সময় মমতা যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন, তার জন্যই তাকে ধন্যবাদ জানাতে এসেছেন। এমনকি দিল্লি পুলিশ যখন সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে গ্রেফতার করেছিল, তখনও মমতা তাদের পাশে দাঁড়িয়েছিলেন বলে জানান তিনি।

দীপকের কথায়, ‘আমাদের প্রথম যন্তর মন্তরের আন্দোলনে দিদি জোরালো সমর্থন জানিয়েছিলেন। যুবসমাজের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। সৌরভ ও আশুতোষকে দিল্লি পুলিশ গ্রেফতার করার পরেও দিদি আমাদের পাশে ছিলেন।’


রোববারের ‘ইন্ডিয়া’ জোটের সমাবেশে সিজেপি যোগ দেবে কি না, সেই প্রশ্নের উত্তরে দীপকে জানান, ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে আন্দোলনকে তারা সমর্থন করছেন। তবে আনুষ্ঠানিকভাবে ওই সমাবেশে অংশ নেবেন না।

তিনি বলেন, ‘আগামীকালের প্রতিবাদ কর্মসূচির প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা এর পাশে আছি। কিন্তু ককরোচ জনতা পার্টি একটি স্বাধীন ও নিরপেক্ষ সংগঠন। আমরা নিজেদের সেই পরিচয় বজায় রাখতে চাই।’

দীপকে আরও জানান, রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, ভোট চুরির বিরুদ্ধে যে কোনও সংগঠন আন্দোলন করলে তাদের পাশে থাকবে সিজেপি। 

তার ভাষ্য, ‘যে-ই ভোট চুরির বিরুদ্ধে লড়াই করবে, আমরা তাকে সমর্থন করব। সব সংগঠনের পাশেই থাকব আমরা।’


এদিনের বৈঠকে সিজেপির প্রতিষ্ঠাতা ও তরুণ আন্দোলনকারীদের ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী বলেন, রোববারের কর্মসূচির প্রতি সিজেপির পূর্ণ সমর্থন রয়েছে। একইভাবে তারাও ওই সংগঠনের পাশে রয়েছেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হঠাৎ দিল্লিতে মমতা-অভিজিৎ দীপকের বৈঠক, কী আলোচনা হলো

হঠাৎ দিল্লিতে মমতা-অভিজিৎ দীপকের বৈঠক, কী আলোচনা হলো

দিল্লিতে বিজেপি-ইন্ডিয়া জোটের পাল্টাপাল্টি বিক্ষোভ, বিপাকে ব্যবসায়ীরা

দিল্লিতে বিজেপি-ইন্ডিয়া জোটের পাল্টাপাল্টি বিক্ষোভ, বিপাকে ব্যবসায়ীরা

ছয় বছরের শিশুকে নিয়ে ১৮ তলা ভবন থেকে লাফ দিলেন মা

ছয় বছরের শিশুকে নিয়ে ১৮ তলা ভবন থেকে লাফ দিলেন মা

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

রামলীলা ময়দানে বিরোধীদের সমাবেশ, রাহুলের বড় পরীক্ষা

আরও পড়ুন

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

বাইন্যান্সের ক্রিপ্টো চুরির জন্য উত্তর কোরিয়া দায়ী: এফবিআই

লেবাননের পাহাড় কেটে সড়ক বানাচ্ছে ইসরাইল, উদ্দেশ্য কী?

লেবাননের পাহাড় কেটে সড়ক বানাচ্ছে ইসরাইল, উদ্দেশ্য কী?

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে যোগ দেওয়ার বিষয়ে যা জানালেন অভিজিৎ দীপকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম