পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না ইরান
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কোনো ইচ্ছা ইরানের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। তিনি বলেছেন, কোনো ধরনের চাপের মুখেও তেহরান এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আলী নিকজাদ বলেন, ইরান ও দেশটির সেনাবাহিনীর দৃঢ় প্রতিরোধ, শক্তিশালী সামরিক সক্ষমতা এবং অটল মনোবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাস্তব পরিস্থিতি বুঝতে বাধ্য করেছে।
তিনি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র ও মিত্রদের) মেনে নিতে হবে, ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জনগণ নয়, বরং যুক্তরাষ্ট্রকেই আত্মসমর্পণ করতে হবে।’
নিকজাদ আরও বলেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন করে দেওয়ার মতো কিছু নেই। তাই এ বিষয়ে আলোচনায় বসার কোনো পরিকল্পনা ইরানের নেই।
তিনি অভিযোগ করেন, অতীতে এই ইস্যুতে আলোচনার জন্য শত্রুপক্ষকে যথেষ্ট সুযোগ দিয়েছে ইরান। কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার কয়েকটি অংশে অবৈধভাবে বোমা হামলা চালানো হয়েছে।


