Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিশু যৌন নির্যাতনসংক্রান্ত উপকরণ রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল।

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফ্লোরিডার টাম্পার কাছে ৮২ বছর বয়সি থমাস মার্কেলকে আটক করেন।

গত মাসে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছিলেন সাসেক্সের ডাচেস মেগান। তার বাবার ফিলিপাইনের সাবেক বাড়িতে শিশু যৌন নির্যাতনের ছবি ও ভিডিওর একটি সংগ্রহ পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে।


মেগান আরও জানিয়েছিলেন, ২০১৮ সালে তার বাবার বিরুদ্ধে ‘উদ্বেগজনক অভিযোগ’ সংবলিত একটি চিঠি লন্ডনের পুলিশের কাছে পাঠানো হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে দাবি করে, মেগানের সৎভাই থমাস মার্কেল জুনিয়র তাদের বাবার ফিলিপাইনের সাবেক বাড়িতে এ ধরনের ছবি ও ভিডিওর একটি সংগ্রহ খুঁজে পেয়েছিলেন। ওই প্রতিবেদন প্রকাশের পর মেগান বিবৃতি দেন। চলতি সপ্তাহের শুরুতে এ ঘটনায় তদন্তের স্বার্থে আগ্রহের ব্যক্তি হিসেবে থমাস মার্কেল জুনিয়রের নামও আসে।

থমাস মার্কেল টেলিভিশনের আলোকসজ্জা ও ফটোগ্রাফি বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক। বাবা-মেয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও দূরত্বের কারণে প্রিন্স হ্যারি ও মেগানের বিয়েতে উপস্থিত ছিলেন না তিনি।

পরবর্তী সময়ে মেগান জানিয়েছিলেন, নিজের সন্তানদের সুরক্ষার কথা বিবেচনা করেই বাবার কাছ থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নির্মাণযজ্ঞ, স্যাটেলাইট চিত্রে নতুন তৎপরতা

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান, কী সেগুলো

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান, কী সেগুলো

আরও পড়ুন

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম