Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানো এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

কাতারের আমিরের দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ট্রাম্প কাতারের আমিরকে ফোন করেন। এ সময় তারা আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনে কাতারের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।


শেখ তামিম বিরোধ নিষ্পত্তি এবং সংঘাতের আরও বিস্তার ঠেকাতে সংলাপ ও কূটনৈতিক পন্থা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ঘিরে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এর অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন ইরানের শীর্ষ কূটনীতিকও।


এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ক্ষতির পরও ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারেন—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পকে নীতি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে তার দল

ট্রাম্পকে নীতি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে তার দল

হেগসেথ চমৎকার কাজ করেছেন: ট্রাম্প

হেগসেথ চমৎকার কাজ করেছেন: ট্রাম্প

নতুন করে ইরানকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

নতুন করে ইরানকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

আরও পড়ুন

হরমুজে চলতে পারবে ৪ দেশ, বাকিদের কবে সুযোগ দেবে ইরান?

হরমুজে চলতে পারবে ৪ দেশ, বাকিদের কবে সুযোগ দেবে ইরান?

ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি সৌদির

হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি সৌদির

ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন ভারতের এই মুসলিম তরুণী

ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন ভারতের এই মুসলিম তরুণী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম