Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

Advertisement

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করা হবে কি না, তা নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বিষয়ে বৈঠক হয়েছে।

তারা আরও জানান, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা। ফলে ওই সময় চাঁদের আলো প্রায় থাকবে না। সামরিক অভিযান পরিচালনার জন্য এমন পরিস্থিতি অনুকূল বলে মনে করছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুদ্ধ আবার শুরু করা হবে কি না, সে বিষয়ে ওয়াশিংটন ‘সিদ্ধান্ত নেবে’।

তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া এবং ভবিষ্যতে যাতে আর কখনো তা পুনরায় চালু হতে না পারে, তা নিশ্চিত করতে আরও হামলা চালানো হবে কি না, সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।


ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’

এদিকে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে ওয়াশিংটন থেকে এখনো নতুন কোনো নির্দেশনা পায়নি তারা। মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

অন্যদিকে, বৃহস্পতিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে আলাপকালে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর ঘাঁটি হিসেবে ইরাকের ভূখণ্ড ব্যবহার না করার বিষয়ে বাগদাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সূত্র: ফক্স নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

নির্বাচনে ভরাডুবির পর রুবিওর পদ ছাড়ার গুঞ্জন

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান, কী সেগুলো

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান, কী সেগুলো

যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

আরও পড়ুন

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল তারিখ

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

‘ইরানে ফের হামলা চালালে লক্ষ্যবস্তু হবে ইউরোপ’

নেতানিয়াহুকে হটাতে গাদি আইজেনকটের পাশে দুই আরব দল, তবে বাধা এক জায়গায়

নেতানিয়াহুকে হটাতে গাদি আইজেনকটের পাশে দুই আরব দল, তবে বাধা এক জায়গায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম