Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এনসিপি নেতাকে মারধর করলেন ছাত্রদল নেতা

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

এনসিপি নেতাকে মারধর করলেন ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় শাহারিয়ার নাফিজ শুভ (২১) নামে এক এনসিপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হক সাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় শুভকে বাঁচাতে গিয়ে তার বাবাও আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহারিয়ার নাফিজ শুভ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হলুদিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। 

অভিযুক্ত ফয়জুল হক সাকিব (২২) বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গার্ডের দোকান এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শতাধিক মোটরসাইকেল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনবিরোধী মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাকিবের নেতৃত্বে মিছিলটি বড়বিল বাজারে পৌঁছালে শুভকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে তার বাবাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহত শুভ বলেন, ছাত্রদলের লীগবিরোধী মিছিলকে আমরা স্বাগত জানাই। কিন্তু প্রকাশ্য বাজারে এভাবে আমাকে ও আমার বাবাকে মারধর করবে, তা ভাবিনি। অথচ আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমি কখনো ছাত্রলীগ করিনি। জুলাই আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছি।

অভিযোগের বিষয়ে ফয়জুল হক সাকিব বলেন, ছেলেটি ছাত্রলীগের একজনকে বাঁচিয়েছে, তাই তাকে মেরেছি। সে নিজেও ছাত্রলীগ করত এবং সাবেক চেয়ারম্যান প্রার্থী সাজুর সঙ্গে ছিল। তারাও আমাকে মেরেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সাকিব ও শুভ দুজনই সাবেক চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সাজুর সঙ্গে চলাফেরা করতেন। শাহাদাত হোসেন সাজু বিগত সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এ বিষয়ে জানতে বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার হুসাইন মুহাম্মদ এনামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে জানাবেন বলে জানান।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, শাহরিয়ার শুভ নামে একজন যুবককে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা কঠোরভাবে দমন করতে হবে

এনসিপির বিবৃতি আ.লীগের অগ্নিসন্ত্রাস ও গ্রামীণ ব্যাংকে হামলা কঠোরভাবে দমন করতে হবে

বাড্ডায় বাসের ধাক্কায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

বাড্ডায় বাসের ধাক্কায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক

লন্ডনে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, জড়িতদের কড়া বার্তা ব্রিটিশ এমপির

লন্ডনে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, জড়িতদের কড়া বার্তা ব্রিটিশ এমপির

আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

আরও পড়ুন

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

আজ থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

এনসিপি নেতাকে মারধর করলেন ছাত্রদল নেতা

এনসিপি নেতাকে মারধর করলেন ছাত্রদল নেতা

আতঙ্ক ছড়াতে মালয়েশিয়া থেকে ৫০০ টাকা দেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

আতঙ্ক ছড়াতে মালয়েশিয়া থেকে ৫০০ টাকা দেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম