Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

Advertisement

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। তাদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র পদপ্রার্থী ছিলেন।

দ্বিতীয় দফায় প্রার্থীদের নাম ঘোষণা করেন সারজিস আলম। তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠেয় ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি এককভাবে অংশ নেবে। তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের মতো ভোট চুরি করে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু আগামীর বাংলাদেশে কেউ ভোট চুরি করে বা রাতের ভোটের মাধ্যমে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হতে পারবেন না। একটি ভোটে হাত দিলে সেই হাত নিয়ে বাড়িতে না গিয়ে হাসপাতালে যেতে হবে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন-পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আরমান আলী খান, পীরগঞ্জ পৌরসভায় আবুল হোসেন, নীলফামারী পৌরসভায় আবদুল মজিদ, সৈয়দপুর পৌরসভায় জাবেদ আত্তারি, ডোমার পৌরসভায় আসিফ ইকবাল মাহমুদ, কিশোরগঞ্জ পৌরসভায় আবদুল কাইয়ুম, কিশোরগঞ্জ সদর উপজেলায় মুকুল মিয়া, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাহফুজুল হক কিরণ, নাগেশ্বরী পৌরসভায় মাসুদুর রহমান মাসুদ, উলিপুর পৌরসভায় সুমন খান, রৌমারী উপজেলায় মোস্তফা কামাল শাওন, পাটগ্রাম পৌরসভায় ঐশী আলম পৃথি এবং আদিতমারী উপজেলায় আল আমিন।

গাইবান্ধা পৌরসভায় মাহমুদ নাসের, গাইবান্ধা সদর উপজেলায় রাহাদ ইবনে শহীদ, জয়পুরহাট পৌরসভায় নুরুল হোসেন, কাটাখালী পৌরসভায় নাহিদুল ইসলাম সাজু, রাজশাহীর তানোর উপজেলায় মোরশেদ আলী, গোদাগাড়ী পৌরসভায় আবদুর রহিম, পাবনা পৌরসভায় বরকতুল্লাহ ফাহাদ, সাঁথিয়া পৌরসভায় আবু দাউদ ফকির, সুজানগর উপজেলায় আসাদুল্লাহ আসাদ, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আবুল কালাম আজাদ, দুপচাঁচিয়া উপজেলায় শাহবাজ আরিফিন মুন্সি, শেরপুর পৌরসভায় রাশেদ সাদাদ এবং গাবতলী উপজেলায় শাহাদাত হোসেন শান্তকে প্রার্থী করা হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সামসুজ্জামান হেলাল, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাসান আল মাসুম, ধর্মপাশা উপজেলায় আজহারুল ইসলাম দিপ্ত, মৌলভীবাজার পৌরসভায় বদরুল হোসেন, ঢাকার সাভার পৌরসভায় মনসুর আহসান খান সজিব, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় শাহিনুর রহমান শাহিন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইউসুফ হোসেন, তারাবো পৌরসভায় সেলিম মিয়া, সোনারগাঁও পৌরসভায় মোস্তফা খন্দকার, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সাইফুল ইসলাম হিরন ও মুন্সীগঞ্জ পৌরসভায় আবদুল কাইয়ুমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এছাড়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নজরুল ইসলাম, করিমগঞ্জ উপজেলায় ইকবাল হোসেন, নরসিংদীর পলাশ উপজেলায় আওলাদ হোসেন জনি, গাজীপুরের কাপাসিয়া উপজেলায় রাশিদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া পৌরসভায় সুলতান মারুফ তালহা, মিরপুর উপজেলায় ইয়াসির আরাফাত, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একরামুল হক রনি, যশোরের বাঘারপাড়া উপজেলায় ফরহাদ হোসেন জনি, কেশবপুর পৌরসভায় সম্রাট হোসেন, খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রশান্ত কুমার বিশ্বাস ও কয়রা উপজেলায় আবু বকর সিদ্দিকীকে প্রার্থী করা হয়েছে।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় হামিদ পারভেজ মিয়া, ফরিদপুরের সালথা উপজেলায় সজিব মিঞা, মধুখালী পৌরসভায় কাজী জহুরুল ইসলাম (মানিক), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পলাশ খান, রাজবাড়ী পৌরসভায় সাইদুর জামান সাকিব ও পাংশা পৌরসভায় জহিরুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি।

মাদারীপুরের শিবচর উপজেলায় ইয়াজ্জেম হোসেন রোমান, কালকিনি পৌরসভায় মুরাদ সরদার, শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আজাহার হোসেন ও ডামুড্যা পৌরসভায় শরীফ হোসেন জুয়েল খান, বরিশালের উজিরপুর উপজেলায় মুহাম্মদ আবু সাঈদ (ফেরদৌস), আগৈলঝাড়া উপজেলায় মাজহারুল ইসলাম নিপু, ভোলার দৌলতখান উপজেলায় কাজী সালমান ও বোরহানউদ্দিন উপজেলায় শরীফ হাওলাদার এবং ঝালকাঠি সদর পৌরসভায় এইচ এম জাকির হোসেনকে প্রার্থী করা হয়েছে।

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভায় আল আমিন হোসেন (শেখ তুহিন), হালুয়াঘাট পৌরসভায় জাহাঙ্গীর আলম, জামালপুর পৌরসভায় আবদুল্লাহ আল আবিদ সৌরভ, সরিষাবাড়ী পৌরসভায় আনোয়ার জাহান, বকশীগঞ্জ উপজেলায় মোখলেসুর রহমান মানিক, নেত্রকোনা সদর উপজেলায় সোহরাব উদ্দিন আকন্দ, পূর্বধলা উপজেলায় শাফায়েত হোসেন ও কলমাকান্দা উপজেলায় শাহরিয়ার আজাদকে প্রার্থী করা হয়েছে।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাজ্জাদ হোসেন, লোহাগাড়া উপজেলায় মুস্তাক আহমদ সবুজ, বাঁশখালী উপজেলায় জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলায় এ বি এস মোরশেদ, ফটিকছড়ি উপজেলায় আবুল কালাম, রাউজান পৌরসভায় হায়াত ফরহাদ, ফটিকছড়ি পৌরসভায় আদনানুল করিম এবং নাজিরহাট পৌরসভায় এরফানুল হককে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পুহ্লাঅং মারমা, রুমা উপজেলায় অংসিং নু মারমা, লামা পৌরসভায় নাজমুল হাসান, খাগড়াছড়ির রামগড় উপজেলায় আদনান মহিন, মানিকছড়ি উপজেলায় এস এম জাহাঙ্গীর, গুইমারা উপজেলায় উক্রাছিং মারমা, পানছড়ি উপজেলায় শুভ্রত ত্রিপুরা, রামগড় পৌরসভায় হারুনুর রশিদ এবং খাগড়াছড়ি পৌরসভায় চৌধুরী মোহাম্মদ বেলালকে প্রার্থী করা হয়েছে।

কুমিল্লার বাঙ্গরা উপজেলায় গোলাম কিবরিয়া, চান্দিনা উপজেলায় আবুল কাশেম অভি, লাকসাম উপজেলায় আসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজিজুল হক, আখাউড়া উপজেলায় ইয়াকুব আলী ও নবীনগর উপজেলায় লিমন মাহমুদ হাসান, চাঁদপুর সদর পৌরসভায় নিয়াজ মোর্শেদ, শাহরাস্তি উপজেলায় ইমরান হোসাইন, শাহরাস্তি পৌরসভায় নুরে আলম, কচুয়া উপজেলায় তাফাজ্জল হোসেন পলাশ, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাসুম বিল্লাহ এবং রামগঞ্জ পৌরসভায় মামুন হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

আওয়ামী লীগকে প্রতিরোধে ‘ঐক্য’ চান রাশেদ খাঁন

আওয়ামী লীগকে প্রতিরোধে ‘ঐক্য’ চান রাশেদ খাঁন

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

আরও পড়ুন

ডিএফসি তালিকায় বাংলাদেশ মার্কিন অর্থায়নের নতুন দুয়ার

মার্কিন অর্থায়নের নতুন দুয়ার

যুগান্তরকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বাংলাদেশ এলডিসি উত্তরণে বাণিজ্য সংস্কারে বড় উদ্যোগ

এলডিসি উত্তরণে বাণিজ্য সংস্কারে বড় উদ্যোগ

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম