Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আওয়ামী লীগকে প্রতিরোধে ‘ঐক্য’ চান রাশেদ খাঁন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

আওয়ামী লীগকে প্রতিরোধে ‘ঐক্য’ চান রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

Advertisement

আওয়ামী লীগকে জাতির শত্রু আখ্যা দিয়ে দলটিকে ন্যূনতম রাজনৈতিক স্পেস না দেওয়ার অঙ্গীকার করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে রাশেদ খাঁন বলেন, লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের এমন উগ্রতা ও দুর্বৃত্তপনা দলটিকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করার পরিস্থিতি তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন করেন, ওই ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দায়ী করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?


তিনি আরও বলেন, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মার খাওয়ার ঘটনায়ও কি তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজবেন?

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের দুর্বৃত্তদের প্রতিরোধ করা সবার সম্মিলিত দায়িত্ব। রাজনৈতিক বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে দলটির নেতাকর্মীরা যেন হামলা ও নাশকতা চালানোর সাহস না পায়, সে জন্য ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

তিনি বলেন, দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে এবং বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না। আসুন, সম্মিলিতভাবে আওয়ামীলীগকে প্রতিরোধ করি, আওয়ামীলীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

এক ‘নয়ন আতঙ্কেই’ অস্থির আওয়ামী লীগ: তারিক চয়ন

এক ‘নয়ন আতঙ্কেই’ অস্থির আওয়ামী লীগ: তারিক চয়ন

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

লন্ডনে নাহিদের সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার

তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

আরও পড়ুন

প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও ফাঁস

প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও ফাঁস

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

এক ‘নয়ন আতঙ্কেই’ অস্থির আওয়ামী লীগ: তারিক চয়ন

এক ‘নয়ন আতঙ্কেই’ অস্থির আওয়ামী লীগ: তারিক চয়ন

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন— প্রশ্নে যা বলল জামায়াত

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন— প্রশ্নে যা বলল জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম