এক ‘নয়ন আতঙ্কেই’ অস্থির আওয়ামী লীগ: তারিক চয়ন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়ন বলেছেন, এক ‘নয়ন আতঙ্কেই’ অস্থির হয়ে পড়েছে গোটা আওয়ামী লীগ। বিএনপির ভয়ে দলটি কতটা আতঙ্কিত, তা সহজেই অনুমেয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে তারিক চয়ন লেখেন, জুলাই-আগস্টের পর প্রায় দুই বছর আগে ভারতের এক শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাতের সময় তিনি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন। জবাবে ওই কূটনীতিক বলেছিলেন, ‘বিএনপি যতটুকু চাইবে।’
তারিক চয়ন বলেন, ওই কূটনীতিকের বক্তব্য শুনে তার মনে ফ্যাসিস্টের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মা-ছেলের ছবি ভেসে উঠেছিল। আওয়ামী লীগ অতীতে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে যেসব মন্তব্য ও অপপ্রচার চালিয়েছে, সেসবের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
তিনি প্রশ্ন করেন, গোপালগঞ্জের ঘটনা বাদ দিলে সারা দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান কি ওই কূটনীতিকের ভবিষ্যদ্বাণীকেই মনে করিয়ে দিচ্ছে না? ফেসবুক-টিকটকে বক্তব্য দেওয়া, ইউটিউবারদের দিয়ে নানা প্রচার এবং মুখে মাস্ক পরে মিছিল করার বাইরে মাঠে, রাজপথে কিংবা জনসভায় দলটির উপস্থিতি কোথায়?
পোস্টের শেষে তারিক চয়ন যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় হামলার প্রস্তুতির সময় কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন যুবদল নেতা নয়ন। গত কয়েক দিনেও এমন অনেক ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

