Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে: পুলিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে: পুলিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। ফাইল ছবি

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গুলশান থানা থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাও রয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির অধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এদিকে, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগেও সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

এ ছাড়া সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে এককভাবে সাঈদ খোকনের বিরুদ্ধে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ করা হয়েছে।

দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়: ডা. জাহেদ

গোপালগঞ্জে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়: ডা. জাহেদ

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমান

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমান

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

তাদের সব কৌশল ফাঁস, সাঁড়াশি অভিযান শুরু

তাদের সব কৌশল ফাঁস, সাঁড়াশি অভিযান শুরু

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

আরও পড়ুন

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে: পুলিশ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে: পুলিশ

তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার

তাঁতী দলের মহানগর সভাপতি আজীবন বহিষ্কার

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী: নাহিদ ইসলাম

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম