Logo
Logo
×

Advertisement

জাতীয়

গোপালগঞ্জে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়: ডা. জাহেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

গোপালগঞ্জে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়: ডা. জাহেদ

ছবি: সংগৃহীত

Advertisement

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি অনুযায়ী বলপ্রয়োগের নির্দেশনা দিয়েছে সরকার। প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, পুলিশ বলপ্রয়োগ করতে পারে এবং আইন অনুযায়ী তাদের সেই অধিকার রয়েছে। তবে বলপ্রয়োগের মাত্রা যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি নিশ্চিত করতে হবে। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

তিনি বলেন, যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন পরিস্থিতি বিবেচনায় আনুপাতিক হারে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।


গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলে মনে করেন তিনি।

সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার বিষয়ে তিনি বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের শনাক্ত করা হবে। গতকাল থেকেই সেখানে যৌথবাহিনী কাজ করছে। জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সরকার সহ্য করবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। প্রত্যাহার মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, এমন নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমান

পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা নিয়ে যা বললেন জাহেদ উর রহমান

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

তাদের সব কৌশল ফাঁস, সাঁড়াশি অভিযান শুরু

তাদের সব কৌশল ফাঁস, সাঁড়াশি অভিযান শুরু

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪

আরও পড়ুন

ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী

ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহদী আমিন

গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহদী আমিন

গোপালগঞ্জে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়: ডা. জাহেদ

গোপালগঞ্জে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়: ডা. জাহেদ

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম