Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ

শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

আওয়ামী সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারি চলছে-তথ্য উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর নজরদারি করছে সরকার। তবে কীভাবে তাদের ওপর নজর রাখা হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের অবস্থান বটম লাইন হচ্ছে, তাকে প্রত্যর্পণ করতে হবে। তার আপিল করার আর সুযোগ নেই। তিনি বলেন, একটি রাষ্ট্র বা সরকার আনুষ্ঠানিকভাবে অন্য রাষ্ট্রের কাছ থেকে কোনো বক্তব্য না পেলে সেটির জবাব দেওয়ারও কোনো কারণ নেই। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো চাপ অনুভব করছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একেবারেই না, একেবারেই না। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেফতার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নজরদারির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।

গোপালগঞ্জের সহিংসতার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে উপদেষ্টা বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। জাহেদ উর রহমানের ভাষ্য, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকরাও এক্ষেত্রে প্রশংসা করছেন।

তিনি বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। যাদের অস্ত্র হাতে ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। সরকার কোনো ধরনের নাশকতা ও সহিংসতা বরদাশত করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর মধ্যে নৃশংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে, সে বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না বলে সরকার মনে করছে। সারা দেশেও বড় ধরনের সমস্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে না।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণা ও গুজব সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করছে বলে সাংবাদিকরা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের আলোচনা এখন খুব বেশি দেখা যাচ্ছে না। তবে মূলধারার গণমাধ্যমের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের কাছাকাছি ধরনের আচরণ করছেন।

গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন ন্যায্য ছিল উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকরা নিজেদের কষ্টের কথা জানাতে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই আন্দোলনেও আওয়ামী লীগ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা যেখানেই ঘটুক, সরকারকে তা সামাল দিতে হয়। তিনি আরও বলেন, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

খাদ্যে ভেজালের মতো গুরুতর অপরাধের জন্য প্রচলিত জরিমানার পরিমাণ খুবই কম বলে স্বীকার করেছেন উপদেষ্টা। তিনি বলেন, খাদ্যে ভেজাল রোধে শাস্তির পরিমাণ বাড়ানো প্রয়োজন। অন্যদিকে সমাজে কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে শুধু কঠোর শাস্তি দিয়ে সমস্যার সমাধান হবে না। অপরাধীদের শাস্তির পাশাপাশি অপরাধের উৎস বা ‘পাইপলাইন’ বন্ধ করতে হবে বলে জানান তিনি। খাদ্যে ভেজালের মতো গুরুতর অপরাধের জন্য প্রচলিত জরিমানার পরিমাণ খুবই কম বলে স্বীকার করে তিনি বলেন, খাদ্যে ভেজাল রোধে শাস্তির পরিমাণ বাড়ানো প্রয়োজন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডিএফসি তালিকায় বাংলাদেশ মার্কিন অর্থায়নের নতুন দুয়ার

মার্কিন অর্থায়নের নতুন দুয়ার

যুগান্তরকে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

খুলনায় শান্তি ফেরাতে যৌথ অভিযান প্রয়োজন

বিশ্বব্যাংকের সহযোগিতা চায় বাংলাদেশ এলডিসি উত্তরণে বাণিজ্য সংস্কারে বড় উদ্যোগ

এলডিসি উত্তরণে বাণিজ্য সংস্কারে বড় উদ্যোগ

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম