Logo
Logo
×

Advertisement

রাজনীতি

উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

Advertisement

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’ 

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ লিখেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’ নিজের দলের নেতাকর্মীদের লাশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন সোহেল তাজ। সেখানে গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের তাণ্ডব চালানোর কিছু ছবি শেয়ার করেন তিনি। 

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন। 

সোহেল তাজ আরও লেখেন, উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ। তিনি (শেখ হাসিনা) চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উস্কানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন। এটাই হচ্ছে একজন সাইকোপ্যাথের চরিত্র, নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

আওয়ামী লীগকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এবি জুবায়েরের

আওয়ামী লীগকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি এবি জুবায়েরের

হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক

দ্য স্টেটসম্যানের প্রতিবেদন হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক

অগ্নিসংযোগ ও সহিংসতার অপচেষ্টার নিন্দা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের

অগ্নিসংযোগ ও সহিংসতার অপচেষ্টার নিন্দা জাতীয়তাবাদী আইসিটি ফোরামের

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আরও পড়ুন

উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ

বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি

বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রীকে কারাগারে রাখার আবেদন

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম