Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

Advertisement

সিলেট নগরের দাঁড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান গেটে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর এবং ইসলামী ছাত্রশিবিরের নেতারা।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, ঘটনার খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলটি সেখানে যায়।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের আমির মো. আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।

পরিদর্শনকালে জামায়াত নেতারা বলেন, নগরজুড়ে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ইতোমধ্যে নগরে ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা নগরের নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

বড়াইগ্রামে জামায়াতের ১০ ইউনিটে নতুন আমির

বড়াইগ্রামে জামায়াতের ১০ ইউনিটে নতুন আমির

ভারতীয় বিজনেস ভিসা ৫ বছর মেয়াদি করার দাবি

ভারতীয় বিজনেস ভিসা ৫ বছর মেয়াদি করার দাবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

ঢাকা উত্তরে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকা উত্তরে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

মাশরাফিকে গ্রেফতারের দাবি

মাশরাফিকে গ্রেফতারের দাবি

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম