Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

ফাইল ছবি

Advertisement

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ভূমিকা পালন করতে হবে।

বিবৃতিতে তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

ঢাকা উত্তরে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকা উত্তরে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

বাগেরহাটে পেট্রল বোমার আগুনে পুড়ল বিএনপি কার্যালয়

আরও পড়ুন

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি ও এনসিপির বিবৃতি

ঢাকা উত্তরে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকা উত্তরে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম