Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

আবুল কালাম শেখ

Advertisement

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম শেখ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে আবুল কালাম শেখ জানান, ৫ আগস্টের পর থেকে তিনি কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তবে ব্যক্তিগত অপারগতার কারণে তিন মাস আগেই তিনি দলের দায়িত্বশীল নেতাদের কাছে পদত্যাগের কথা জানিয়েছিলেন। বিষয়টি এলাকার সাধারণ মানুষের কাছে স্পষ্ট করার উদ্দেশ্যেই তিনি গণমাধ্যমের সামনে এসেছেন বলে উল্লেখ করেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আমার ওপর কোনো ধরনের চাপ বা ভয়ভীতি নেই। কারো প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ নিজ সিদ্ধান্তে আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।’

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, ‘কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম শেখ পদত্যাগ করেছেন। এটি তার ব্যক্তিগত বিষয়। তবে উপজেলা জামায়াতের সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।’

এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

গোপালগঞ্জে একসঙ্গে আইজিপি ও দুই বাহিনীর ডিজি

গোপালগঞ্জে একসঙ্গে আইজিপি ও দুই বাহিনীর ডিজি

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা, ফোনে খোঁজ নিলেন জামায়াত আমির

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা, ফোনে খোঁজ নিলেন জামায়াত আমির

আরও পড়ুন

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম