Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা, ফোনে খোঁজ নিলেন জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:২৩ এএম

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা, ফোনে খোঁজ নিলেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় ফোন করে তার খোঁজ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি মুসাদ্দিক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফোনে কথা বলার সময় জামায়াত আমির মুসাদ্দিকের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন এবং তার বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।

পরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান মুসাদ্দিক। তিনি লেখেন, গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় শফিকুর রহমান গভীর সমবেদনা জানিয়েছেন। কঠিন পরিস্থিতিতে পরিবারকে নিয়ে ধৈর্য, সাহস ও দৃঢ়তা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি।


মুসাদ্দিক আরও জানান, ফোনালাপে জামায়াত আমির দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। দেশ ও জাতির নিরাপত্তা এবং কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

এ সময় ফোন করে খোঁজ নেওয়া এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করায় শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান ডাকসু নেতা। দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং নিজের কাজ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে মুসাদ্দিকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির একাংশ পুড়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে সেখানে আবার হামলা ও ভাঙচুর চালানো হয়। তবে আগেই পরিবারের সদস্যরা অন্যত্র চলে যাওয়ায় কেউ হতাহত হননি।

এ হামলার পেছনে মুকসুদপুরের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশনা ছিল বলে অভিযোগ করেছেন মুসাদ্দিক। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

রাশেদ খাঁন ‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

আরও পড়ুন

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

এবার শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে হাইকমিশনে ফের চিঠি আইনজীবীর

বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে— ‘মুঝে বাঁচাও’

বিএনপি বিপদে পড়ে চিৎকার করছে— ‘মুঝে বাঁচাও’

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা, ফোনে খোঁজ নিলেন জামায়াত আমির

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা, ফোনে খোঁজ নিলেন জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম