Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

ছবি: সংগৃহীত

Advertisement

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে দেব না। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে আন্দোলন হবে নিয়মতান্ত্রিক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতের নেতাকর্মীদের দোকানপাট ও বাসাবাড়ি ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ একের পর এক চলছে। এটি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ২২ টিরও বেশি জেলায় সংঘাত ছড়িয়েছে। দুর্ঘটনা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির কারণে সামনে কী হতে যাচ্ছে, তা নিয়ে জনগণ চিন্তিত। জনগণ, সরকার এবং বিরোধী দলের মধ্যে যে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠা উচিত, সরকার ইচ্ছা করে সেটি এড়িয়ে যাচ্ছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জামায়াত মাঠে থাকবে কি না— এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণকে নিয়েই ফ্যাসিবাদকে আমরা প্রতিহত করব। … ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে আমরা দেব না। আমরা তার প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে এবং নিয়মতান্ত্রিক। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করে ফ্যাসিবাদকে আগমনের কোনো পথ ওপেন করতে চাই না।

আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে বিএনপি এবং জামায়াত একসঙ্গে আন্দোলনে নামবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একসঙ্গে আন্দোলন করলে তো আর দল থাকল না। …আমাদের সমস্ত কর্মসূচি হবে দলীয়। প্রত্যেক জোটের শরিক দল তার দলীয় জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে তারা কর্মসূচি ঘোষণা করবে।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতের নেতাকর্মীদের দোকানপাট ও বাসাবাড়ি ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ একের পর এক চলছে। এটি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ২২ টিরও বেশি জেলায় সংঘাত ছড়িয়েছে। দুর্ঘটনা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির কারণে সামনে কী হতে যাচ্ছে, তা নিয়ে জনগণ চিন্তিত। জনগণ, সরকার এবং বিরোধী দলের মধ্যে যে রাজনৈতিক ঐক্য গড়ে ওঠা উচিত, সরকার ইচ্ছা করে সেটি এড়িয়ে যাচ্ছে।

তিনি বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সে সংকট সংসদে নিষ্পত্তি হচ্ছে না, বিরোধী জোটও রাজপথের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকারের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে এ সংকট আরও ঘনীভূত হতে পারে।

জামায়াত সেক্রেটারি বলেন, দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অস্বীকার করায় এসব মানুষ সরকারের কাছ থেকে আস্থা ফিরিয়ে নিচ্ছে। এর ফলে জনজীবনের সংকট নিরসনে জনগণ সরকারের পাশে নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

রাশেদ খাঁন ‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

‘মসজিদের কমিটি নিয়েও টানাটানি’

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

‘শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে গেছে রাজনৈতিক আশ্রয়ের জায়গা’

আরও পড়ুন

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে যা লেখা রয়েছে

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে যা লেখা রয়েছে

রাশেদ খাঁন ‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম