Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাশেদ খাঁন

‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশে যদি অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, তাহলে কেউ বাঁচতে পারবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

বৃহস্পতিবার (১৯  নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ বলেন, ‘আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপির এমপিদের, নেতাদের বাড়িঘরে আগুন দিয়েছে, বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে কিন্তু তারা জামায়াতের নাম মুখে নিচ্ছে না। জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে আগুন দিচ্ছে না, কার্যালয়ে আগুন দিচ্ছে না। এ জন্য আমরা কোনো সন্দেহ করছি না, কিন্তু মানুষ সন্দেহ করছে। কেন জামায়াতের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের কোনো বক্তব্য নাই। তলে তলে আপোষ হয়েছে এ কথা আমরা বলবো না, আমরা রাজপথে প্রমাণ দেখতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘আশা করি জামায়াত এবং এনসিপি কোন শর্ত না দিয়ে, শর্তহীনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে নামবে। বাংলাদেশে যদি এই অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১/১১ নেমে আসে, আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। যদি বিরোধীদল মনে করে শুধুমাত্র সরকারি দল বিপদে পড়বে, এটি ভুলে যাবেন। আমরা সবাই আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করেছি। আওয়ামী লীগ কিন্তু নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দিয়েছে, সমন্বয়ক হাসিবকে রামদা দিয়ে কোপাতে গিয়েছে।’  

বিরোধীদল বা সরকারি দল, কেউ আওয়ামী লীগের হাতে নিরাপদ না- এমন দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘শীর্ষ নেতাদের এটি বুঝতে হবে, তাদের বসে সিদ্ধান্ত নিতে হবে। আমি জামায়াত-এনসিপিকে রাজপথে নামার আহ্বান করছি এবং এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, রাজপথে নামার কারণে আপনারা কেউ জেল-জুলুমের শিকার হবেন না। আপনারা আমাদের ভাই, একসঙ্গে আমরা লড়াই সংগ্রাম করেছি, আবার প্রয়োজনে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের রাজপথে নেমে ওদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে, ওদেরকে প্রতিহত করতে হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে যা লেখা রয়েছে

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে যা লেখা রয়েছে

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন, চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা

গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন, চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনার হুঁশিয়ারি সাদিক কায়েমের

শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

আরও পড়ুন

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে যা লেখা রয়েছে

হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, তাতে যা লেখা রয়েছে

রাশেদ খাঁন ‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

‘আরেকটি এক-এগারো নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

গণভোটের রায় অগ্রাহ্য করায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে: পরওয়ার

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম