Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

Advertisement

গোপালগঞ্জসহ ও দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে গত দুদিনে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী দলটির কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।  

এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না, আ ক ম বাহার উদ্দিন, সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ, কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চু ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও বরগুনা জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।    

গোপালগঞ্জসহ ও সারা দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবাদে ক্ষমতাচ্যুত দলটির সাবেক এমপি-মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।  

নাজিরপুর উপজেলার তাড়াবুনিয়া গ্রামে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের গ্রামের বাড়ি ও নাজিরপুর সদর ইউনিয়নে থাকা দুটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় অবস্থিত শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আধঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে থাকা তার অপর বাড়িটিতেও একইভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়।

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি, জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয় এবং জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রবিউল ইসলামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা মিছিল শেষে এসব স্থাপনায় আগুন দিয়েছেন বলে জানা গেছে।   

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়, সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে তৃতীয়বারের মতো অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের রামঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে এবং মুন্সেফবাড়িতে সাবেক সংসদ সদস্যের বাড়ির নিচ তলায় অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময়ের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন লাগিয়ে দেয় দুর্বত্তরা। 

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সাড়ে নয়টার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

ঢাকার মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাসার ভেতরে থাকা আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে সেগুলোতে আগুন দেয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করেন। 

ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন কক্ষ থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার পর তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়।

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বরগুনা পৌরশহরের সরকারি মহিলা কলেজের পেছনে চরকলোনী এলাকায় ওই নেতার বাড়িতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাকর্মীদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী, পিরোজপুরসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

পটুয়াখালীতে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

আরও পড়ুন

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী— এদের রুখে দেওয়া ইমানি দায়িত্ব: জয়নুল আবেদীন

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী— এদের রুখে দেওয়া ইমানি দায়িত্ব: জয়নুল আবেদীন

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম