আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী— এদের রুখে দেওয়া ইমানি দায়িত্ব: জয়নুল আবেদীন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া প্রত্যেকের ইমানি দায়িত্ব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কয়েকটি গাড়ি ও বাড়ি পুড়িয়ে দিয়ে পার পেয়ে যাবেন— এমনটি ভাবার কোনো কারণ নেই। জাতীয়তাবাদী দলের সৈনিকেরা, বিশেষ করে দেশের আইনজীবীরা এটি কোনোদিন বরদাশত করবে না।
বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আজকের দিনে এটি স্পষ্টভাবে বলতে হয় যে, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলই নয়, বরং এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। ২০০৮ সালে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একজন প্রধান বিচারপতিও বলেছিলেন যে এটি কোনো দল নয়। যে সংগঠন এভাবে পিটিয়ে মানুষ মারে এবং আগুন জ্বালিয়ে রাজনীতি করে, সেটি কখনোই কোনো রাজনৈতিক দল হতে পারে না।
সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করার ঘোষণা দিয়ে জয়নুল আবেদীন আরও বলেন, সারা বাংলাদেশের আইনজীবীরা, বিশেষ করে তার আইনজীবী ভাই ও বোনেরা একাই এই অপশক্তিকে মোকাবিলা ও প্রতিহত করতে সক্ষম। পরিশেষে, এখনো সময় আছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের সন্ত্রাসের পথ পরিহার করার আহ্বান জানান।
