Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন সময়ের সেরা কৌতুক: খন্দকার মারুফ

দাউদকান্দি সেতু টোল প্লাজা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, পলাতক ব্যক্তির ফিরে আসার দিবাস্বপ্ন এই সময়ের সেরা কৌতুক। একটি সন্ত্রাসী দল তাদের পলাতক ফ্যাসিস্ট নেত্রীর ফিরে আসার ভুয়া ইস্যুতে দেশকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক ছড়াতে নাশকতা শুরু করেছে। জাতীয় স্বার্থবিরোধী এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দাউদকান্দি থেকে ইলিয়টগঞ্জ বাজার পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার শুরুতে দাউদকান্দি সেতু টোল প্লাজা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাউদকান্দি সেতু টোল প্লাজা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিশ্বরোড, হাসানপুর, শহীদনগর, গৌরীপুর, আমিরাবাদ ও রায়পুর হয়ে ইলিয়টগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।

টোল প্লাজা চত্বরে ড. খন্দকার মারুফ বলেন, ইতিহাস সাক্ষী, দেশ ছেড়ে যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। পলাতক ফ্যাসিবাদের আস্ফালন ও হুঙ্কারে জনগণ ভয় পায় না। মানুষ এখন সচেতন। ফ্যাসিবাদী গোষ্ঠী ফাঁকা বুলি দিয়ে জনমনে আতঙ্ক ছড়াতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগ মানেই ফ্যাসিস্ট, সন্ত্রাস, আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি, ষড়যন্ত্র তথা সব কুকর্মের আখড়া। গোপালগঞ্জে আওয়ামী লীগের বর্বরোচিত নাশকতা ও সন্ত্রাস চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি, পলাতক ফ্যাসিবাদী নেতার (সাবেক মন্ত্রী) ঔদ্ধত্যপূর্ণ অডিও বক্তব্য এবং লন্ডনে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর ‘লীগ সন্ত্রাসীদের’ হামলার ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি খাঁটি সন্ত্রাসী সংগঠন এবং সব অপকর্মের কেন্দ্রবিন্দু। সংগঠন হিসেবে অনেক আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের দেশবিরোধী সব অপকর্ম জনগণ নস্যাৎ করে দেবে। দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন, উৎপাদন ও সুস্থধারার রাজনীতিকে মনেপ্রাণে স্বাগত জানিয়েছে। একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দাউদকান্দি ও মেঘনায় প্রধান বিরোধী দল এবং ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, বিএনপি নেতা এম. এ. লতিফ ভূঁইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, এম. আবদুস সাত্তার, কামাল হোসেন, আরিফ মাহমুদ, এনামুল হক সফর তালুকদার, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, সালাউদ্দিন ভূঁইয়া, মামুন হোসেন ভূঁইয়া, মো. জসিমউদ্দিন, আনোয়ার হোসেন আনন্দ, শরীফ চৌধুরী, শাহ আলম সরকার, মো. রোমান খন্দকার, আসিফ কবির, আবদুল বাসেদ ও রিমন খন্দকার প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

নাশকতা ঠেকাতে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২১১

নাশকতা ঠেকাতে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২১১

হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ

হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আ.লীগ নেতার মৃত্যু

আরও পড়ুন

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

দাঁড়িয়ে থাকা চার বাসে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ

অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির মিছিল-সমাবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম