নাশকতা ঠেকাতে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২১১
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় নাশকতা ঠেকাতে পুলিশের সাঁড়াশি অভিযানে ২১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মী রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাতসহ গত ২৪ ঘণ্টায় জেলার ১৮টি থানা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, সাঁড়াশি অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
