Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ইউপি চেয়ারম্যান মো. আরমান মিয়াকে গ্রেফতার।

Advertisement

কুমিল্লার মুরাদনগরে নাশকতার অভিযোগে উপজেলার বাবুটিপাড়া ইউপি চেয়ারম্যান মো. আরমান মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ।

ডিবি পুলিশ জানায়, আরমান মিয়া বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন যাবত নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এবং সরকারবিরোধী নানা তৎপরতা চালিয়ে আসছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার তৎপরতায় তার সম্পৃক্ততা রয়েছে। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।    

স্থানীয়রা জানান, মো. আরমান মিয়া বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি এলাকায় অবস্থান করে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে আরমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাশকতায় জড়িত রয়েছেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

মেয়েকে নিয়ে বিরোধ, প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা

চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাবা-মেয়ে গ্রেফতার

চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাবা-মেয়ে গ্রেফতার

চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা

শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আরও পড়ুন

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

বায়তুল মোকাররমের খতিবকে তওবা করতে বললেন আমির হামজা

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম