Logo
Logo
×

Advertisement

রাজধানী

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গ্রেফতার মাদক কারবারি মো. আতিকুর রহমান (৩২)।

Advertisement

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবাসহ মো. আতিকুর রহমান (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার (১৬ নভেম্বর) যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা এলাকার নয়ানগরে একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং মতিঝিল সার্কেলের পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।  

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, অভিযানে দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ওই বাসার একটি কাঠের আলমারির ড্রয়ার থেকে চারটি স্বচ্ছ জিপারে রাখা ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ এবং দুটি নীল জিপারে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

অধিদপ্তর আরও জানায়, দীর্ঘদিন ধরে গোপন সংবাদের ভিত্তিতে আতিকুর রহমানের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে আইস ও ইয়াবা এনে ঢাকায় বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহের কথা জানিয়েছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগ ও সৈনিক লীগের চার নেতাকর্মী গ্রেফতার

রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগ ও সৈনিক লীগের চার নেতাকর্মী গ্রেফতার

৫ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

৫ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার দেখালেন আদালত

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার দেখালেন আদালত

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগ ও সৈনিক লীগের চার নেতাকর্মী গ্রেফতার

রূপনগরে নিষিদ্ধ ছাত্রলীগ ও সৈনিক লীগের চার নেতাকর্মী গ্রেফতার

৫ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

৫ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত

বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম