Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার আওয়ামী লীগ নেতা এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরী। ফাইল ছবি

Advertisement

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়নের আহ্বায়ক এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

এ ছাড়া মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, গ্রেফতারের পর সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে একই মামলার প্রধান আসামি নিষিদ্ধ ছাত্রলীগের পৌরসভার ৮নং ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান সনিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ইটাখোলা বাজার এলাকার মোফাজ্জলের ছেলে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

৫ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার দেখালেন আদালত

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেফতার দেখালেন আদালত

ডিসেম্বর নিয়ে যে মেসেজ লেখায় ফেঁসে যান এসপি জাহাংগীর

ডিসেম্বর নিয়ে যে মেসেজ লেখায় ফেঁসে যান এসপি জাহাংগীর

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

আরও পড়ুন

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: অন্ধকারে খোদ সাক্ষীরাই!

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: অন্ধকারে খোদ সাক্ষীরাই!

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম