Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধিকারকর্মী ও নাট্যকর্মী সামিনা লুৎফা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধিকারকর্মী ও নাট্যকর্মী সামিনা লুৎফা বলেছেন, সন্ত্রাস করে পালানো আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায়। সোমবার (১৬ নভেম্বর) সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।

‘তার মানে আওয়ামী লীগ ফিরতে চায় সন্ত্রাস করেই! জুলাই মাত্র ২ বছর আগের কথা। সন্ত্রাস করে পালিয়েছে এখন আবার সন্ত্রাস করে ফিরতে চায়??

ফিরে কাকে কাকে কতল করবে সেসবের বিস্তারিত বিবরণ তো সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছে। পলান্তি লীগজীবীরা দেশের পথে। বা ভারতে। আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে? অনুশোচনা? নাহ! কাভি নেহি!

সন্ত্রাস আর ভয়ের রাজত্ব নিয়ে একজন খুনি ফিরতে চায় যার মসনদের তলায় আছে হাজার বাংলাদেশির রক্তের নদী। আর এখন সেই নদীতে আরও মানুষের নাম সে যুক্ত করে দিতে চায়। 

তবু সে ফেরত আসতে চায়, তবে এ কারণে না যে সে শাস্তি মোকাবিলা করতে চায়, বা তার অনেক সাহস! সে যে কত সাহসি- সেটা পালানোর সময় আমরা বুঝে গিয়েছি! যাক, সাহস না থকলেও ঘৃণা আর প্রতিশোধপরায়নতা দিয়ে তার সত্তা মোড়ানো।  আসল কথা হলো, ভারত আর তাকে রাখতে চায় না। তার আর থাকার উপায় নাই, অন্য কোনো দেশও তাকে নেবে না। কাজেই এই পশ্চাতপসরণকে সন্ত্রাসে মুড়িয়ে রাজনীতি করতে হচ্ছে তাদের।।কীয়েক্টাবস্থা! ছিঃ ছিঃ! গত কয়েকদিনে দেশব্যাপী এবং গতকাল গোপালগঞ্জে সন্ত্রাস দেখেই বোঝা গিয়েছে আপ্নারা একটি সন্ত্রাসী পার্টি।

উনার ইচ্ছা হইসে তাই দেশে ফিরতেসে এসব বাদ দেন, প্লিজ! ওনাকে এক্সট্রাডাইট করা হবে। আর বাংলাদেশের আইসিটি তাকে ফাঁসিতে ঝুলাবে!  এখন দ্যাখেন যা ভালো মনে করেন! পুনশ্চ: আওয়ামীরা দল বেঁধে হাহা দিয়ে যেতে ভুলবেন না যেন। চিনতে সুবিধা হয়!’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

শ্রমিক আন্দোলনে ইন্ধন, আ.লীগ নেতা গ্রেফতার

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আওয়ামী লীগকে আর গুম-খুনের রক্তাক্ত পথে ফিরতে দেওয়া হবে না: রিজভী

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

আওয়ামী নাশকতা: মূল ‘মাস্টারমাইন্ড’ ও অর্থদাতাদের তালিকা প্রকাশ

আওয়ামী নাশকতা: মূল ‘মাস্টারমাইন্ড’ ও অর্থদাতাদের তালিকা প্রকাশ

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য, কী হচ্ছে গোপালগঞ্জে

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য, কী হচ্ছে গোপালগঞ্জে

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আরও পড়ুন

চাইলে এজেন্সি পরিবর্তন করতে পারবেন হজযাত্রীরা, কার্যক্রম শুরু

চাইলে এজেন্সি পরিবর্তন করতে পারবেন হজযাত্রীরা, কার্যক্রম শুরু

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

হজ: সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই’

‘গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অস্তিত্ব নাই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম