গাজীপুর থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেফতার
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারি হিসেবে পরিচিত আজম শেখকে (৩২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, আজম শেখ খুলনার বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় ১৩টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে ছয়টি মাদক, চারটি হত্যাচেষ্টা, দুটি চাঁদাবাজি ও একটি চুরির মামলা।
এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসআরবি জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
আজম শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
