প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, পূর্ববর্তী মামলায় ১৩০ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৫৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৩ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৮ জন, পরোয়ানা মূলে ১৩২ জন এবং সাজা পরোয়ানা মূলে ২৮ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৭৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৪ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১২৭ জনকে গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১১ হাজার ৮১০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৪৩টি মাদক মামলা দায়ের করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারদের মধ্যে চট্টগ্রামে ১৯, কক্সবাজারে ২, কুমিল্লায় ৪৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৩, চাঁদপুরে ৪, নোয়াখালীতে ৬, ফেনীতে ২, লক্ষ্মীপুরে ৪, খাগড়াছড়িতে ৯ এবং বান্দরবানে ২ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মুচলেকা নিয়ে ৩২৩ জনকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১৭৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলাভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৬৭, কক্সবাজার ১৪, কুমিল্লা ২১৮, ব্রাহ্মণবাড়িয়া ২৬, চাঁদপুর ২৫, নোয়াখালী ২০, ফেনী ৩৭, লক্ষ্মীপুর ৪৩, রাঙ্গামাটি ১৩, খাগড়াছড়ি ২২ এবং বান্দরবান ১৩ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
