এসপি জাহাংগীরের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, এসপি জাহাংগীর যা করেছেন তা তার ব্যক্তিগত দায়। রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেফতারের পর তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসান মো. শওকত আলী বলেন, কেবল এসপি জাহাংগীর নয়, পুলিশের আরও কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে বা এর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদের বিররুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার আগে নিয়ম অনুযায়ী সরকারের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। এরপর এসপি জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটির তদন্ত করবে এই ইউনিট।
এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়।

-6af9a88ac1ca7.jpg)