Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যেভাবে গ্রেফতার হলেন এসপি জাহাংগীর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

যেভাবে গ্রেফতার হলেন এসপি জাহাংগীর

গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলম। ছবি: যুগান্তর

Advertisement

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। 

এ দিন বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেওয়ার পরপরই নগরীর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি শুরু হয়। মামলা দায়ের করতে করতে প্রায় রাত আড়াইটা বেজে যায়। মামলা দায়েরের পরপরই পুলিশের তিনটি ইউনিটকে জানানো হয়। এগুলো হচ্ছে, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশ। 

তারা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করে। এর আগে থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। রাতে এসপি জাহাংগীরকে গ্রেফতারের পর  তাকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে দেওয়া হয়। 

জাহাংগীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরীর পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রামের ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

মেধাবীরা রাজনীতিতে এলে এমন নৈরাজ্য সৃষ্টি হতো না: এমপি নুরুল আমিন

মেধাবীরা রাজনীতিতে এলে এমন নৈরাজ্য সৃষ্টি হতো না: এমপি নুরুল আমিন

মাদক সেবনে বরখাস্ত পুলিশ সদস্য, ফের মাদকের আসরে ধরা

মাদক সেবনে বরখাস্ত পুলিশ সদস্য, ফের মাদকের আসরে ধরা

যে বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর

যে বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর

বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

আরও পড়ুন

গাজীপুরে জন্মনিবন্ধন রেজিস্টারে অনিয়ম, ইউপি চেয়ারম্যানকে শোকজ

গাজীপুরে জন্মনিবন্ধন রেজিস্টারে অনিয়ম, ইউপি চেয়ারম্যানকে শোকজ

যেভাবে গ্রেফতার হলেন এসপি জাহাংগীর

যেভাবে গ্রেফতার হলেন এসপি জাহাংগীর

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম