Logo
Logo
×

Advertisement

জাতীয়

চট্টগ্রামের ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

চট্টগ্রামের ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

Advertisement

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। 

তার স্থলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জের ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়া হলো

গোপালগঞ্জের ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়া হলো

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

গোপালগঞ্জে নতুন ডিসি-এসপি পাঠাল সরকার

মাদক সেবনে বরখাস্ত পুলিশ সদস্য, ফের মাদকের আসরে ধরা

মাদক সেবনে বরখাস্ত পুলিশ সদস্য, ফের মাদকের আসরে ধরা

২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ

২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ

যে বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর

যে বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর

বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

বিয়েবাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

আরও পড়ুন

গোপালগঞ্জের ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়া হলো

গোপালগঞ্জের ডিসি ও এসপিকে সরিয়ে দেওয়া হলো

চট্টগ্রামের ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

চট্টগ্রামের ডিআইজিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

ঢাকার প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি জোরদার

ঢাকার প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি জোরদার

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করব: এরদোগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম