কার্যক্রম নিষিদ্ধ গোসাইরহাট স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কারাগারে
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম
মো. আফজাল হোসেন আকন গ্রেফতার
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের গোসাইরহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. আফজাল হোসেন আকনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতার আফজাল আকন উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ঢাকেরহাটি গ্রামের মৃত মহব্বত আকনের ছেলে এবং গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ঢাকেরহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী মিছিল ও সমাবেশ করেন। পরে ওই কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করা হয়।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, গ্রেফতারের পর আফজাল হোসেন আকনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
