Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেরিতে কার্গোর ধাক্কা, নিচে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Icon

শরীয়তপুর ও ভেদরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

ফেরিতে কার্গোর ধাক্কা, নিচে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

ফেরিতে কার্গোর ধাক্কা, নিচে পড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

Advertisement

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার মেঘনা নদীতে কাকলী নামে একটি ফেরির সঙ্গে মালভর্তি কার্গো জাহাজের সংঘর্ষ হয়। এতে ফেরির উপর থাকা তরিকুল বন্দুকসি (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিচে পড়ে মারা গেছে। এ ঘটনায় আরও চার শিক্ষার্থী আহত হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হরিণপুরের আলুরবাজার নৌপুলিশ ফাঁড়ি এলাকার মেঘনা নদীর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তরিকুল গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইজারা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আলম বন্দুকসির ছেলে। সে শরীয়তপুর সদর উপজেলার শওতুল কুরআন ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছিল। কক্সবাজার ও বান্দরবান থেকে শিক্ষাসফর শেষে শিক্ষার্থীরা বাসযোগে ফিরছিল।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে কাকলী ফেরিটি ছেড়ে আলুরবাজারের দিকে আসছিল। অন্যদিকে ঢাকার সদরঘাট থেকে মুদি মালামাল নিয়ে পটুয়াখালীর বাউফলের উদ্দেশে যাচ্ছিল একটি কার্গো জাহাজ। মেঘনা নদীর মাঝখানে ফেরির সঙ্গে কার্গো জাহাজটির সংঘর্ষ হয়।

এ সময় ফেরির উপরের দিকে দাঁড়িয়ে থাকা তরিকুল ছিটকে পড়ে পার্কিং করে রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর চার শিক্ষার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ মৃত তরিকুলের লাশ উদ্ধার করে আলুরবাজার নৌপুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

দুর্ঘটনার পর কার্গো জাহাজের মাস্টার কুদ্দুস মুন্সি (৪০) ও সৈয়দ (৩৬) এবং ফেরির মাস্টার মোশারফকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, ফেরির মাস্টার মোশারফ সঠিকভাবে ফেরি পরিচালনা করতে পারেননি। তার অসতর্কতার কারণেই কার্গো জাহাজের সঙ্গে ফেরিটির ধাক্কা লেগেছে। নিহতের চাচা দেলোয়ার বন্দুকসি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নরসিংহপুর ও আলুরবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, নদীতে কার্গো জাহাজটি ওভারটেকিং করতে গিয়ে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।

আলুরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিআইডব্লিউটিসির চাঁদপুর হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপক ফয়সাল আহমেদ চৌধুরী ও শরীয়তপুর নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের পর নৌপুলিশ বাল্কহেডটি আটকসহ দুজনকে হেফাজতে নিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

১০ হাজার টাকা ঘুস নিয়ে ধরা, ফেরত দিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা

১০ হাজার টাকা ঘুস নিয়ে ধরা, ফেরত দিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

আরও পড়ুন

বুকের ওপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতা

বুকের ওপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতা

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম