১০ হাজার টাকা ঘুস নিয়ে ধরা, ফেরত দিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা
Advertisement
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
১০ হাজার টাকা ঘুস নিয়ে ধরা, ফেরত দিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা
|
ফলো করুন |
|
|---|---|
জমি নামজারি করে দেওয়ার কথা বলে সাড়ে ১০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ ওঠে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহর বিরুদ্ধে। পরে তিনি সেই টাকা ফেরত দিয়েছেন বলে জানা গেছে।
রোববার (১ নভেম্বর) বিকালে বেশ কয়েকজনের উপস্থিতিতে ঘুস নেওয়া ১০ হাজার টাকা ফেরত দেন তিনি। ভূমি অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে শেষবারের মতো সুযোগও চেয়েছেন অভিযুক্ত ওই কর্মকর্তা।
ভুক্তভোগী এমডি আওলাদ হোসেন বলেন, কিছু জমি কেনার পর নামজারির জন্য ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেন তিনি; কিন্তু চার মাস পেরিয়ে গেলেও নামজারি সম্পন্ন হয়নি। এক সপ্তাহের মধ্যে নামজারি করে দেওয়ার কথা বলে তহসিলদার শরীয়ত উল্লাহ তার কাছে ১০ হাজার ৫০০ টাকা ঘুস দাবি করেন। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। এতে বিষয়টি জানাজানি হলে ১০ হাজার টাকা দেওয়া হলেও তা ফেরত দেন ওই কর্মকর্তা।
অভিযুক্ত শরীয়ত উল্লাহ বিষয়টি স্বীকার করে শেষবারের মতো তাকে সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ভিডিও দেখে আমার কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে তিনি ঘুস নিয়েছেন এবং পরে তা ফেরত দিয়েছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগেও ঘুস গ্রহণের অভিযোগে শরীয়ত উল্লাহর একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই ঘটনার পর তাকে বদলি করা হয়েছিল। তবে নতুন কর্মস্থলেও একই ধরনের অভিযোগ উঠায় ভূমি অফিসের সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
