Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

Advertisement

Icon

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

Advertisement

নওগাঁর বদলগাছীতে অটোরিকশা ছিনতাইয়ের সন্দেহে গণপিটুনির শিকার হায়দার আলী (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রোববার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত না থাকলেও সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহের বশে তাকে মারধর করা হয়।

নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেওনাহার গ্রামের মৃত কহির উদ্দিনের ছেলে।

মৃতের দুলাভাই আব্দুল মজিদ জানান, হায়দার আলী একসময় ঢাকায় রিকশা চালাতেন। কয়েক বছর আগে সেই পেশা ছেড়ে বাড়িতে ফিরে আসেন। বিয়ের পরপরই স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকে তিনি একাকী জীবন যাপন করতেন এবং কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি।

আব্দুল মজিদ জানান, শনিবার রাত ১২টার দিকে হাসপাতাল থেকে ফোন পেয়ে তারা হায়দার আলীর চিকিৎসাধীন থাকার খবর পান। রোববার বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে তার মৃত্যুর কথা জানতে পারেন।

তার অভিযোগ, অটোরিকশা ছিনতাইয়ের মিথ্যা অপবাদ দিয়ে বদলগাছীর পাহাড়পুর এলাকায় হায়দার আলীকে মারধর করা হয়। ওই মারধরের আঘাতেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

নিহতের ভাতিজা মামুন হোসেন বলেন, দুই দিন আগে বদলগাছী এলাকায় যাত্রীবেশে চালককে অজ্ঞান করে একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। শনিবার বিকালে তার চাচা পাহাড়পুর বাজারে গেলে ওই ফুটেজে থাকা ছিনতাইকারী সন্দেহে তাকে মারধর করা হয়।

মামুনের দাবি, সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির চেহারার সঙ্গে তার চাচার চেহারার কোনো মিল নেই। তার চাচা ভবঘুরে স্বভাবের হলেও চুরির সঙ্গে জড়িত ছিলেন না।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাজমুল হক জানান, শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় হায়দার আলীকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বদলগাছীতে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহের বশে পাহাড়পুর এলাকায় এক ব্যক্তিকে মারধর করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রোববার সকালে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ঘটনাটি বদলগাছী থানা এলাকায় হওয়ায় সেখানে মামলা দায়ের করা হবে। আক্কেলপুর থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। নিহতের পরিবারের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

অবশেষে পূর্ণিমার কাছ থেকে তালাক পেলেন মাসুদ

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

দুলাভাইকে বিয়ে করায় সালিশে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেফতার ২

হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেফতার ২

নিলামের টাকা বকেয়া রেখেই ভবনের মালামাল সরানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নিলামের টাকা বকেয়া রেখেই ভবনের মালামাল সরানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলব’

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

ছিনছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম