Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

Icon

টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি, গাজীপুর

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

ওএমএস কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি

Advertisement

গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গীর পাগাড় এলাকায় নোমান গ্রুপের জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেডের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানে মঞ্জুরুল করিম রনি বলেন, আগামী জানুয়ারি থেকে পোশাক শ্রমিকরা নতুন বেতন পাবেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে টঙ্গীতে একটি শিল্প হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে তৈরি পোশাকশিল্পের সূচনা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমান সরকারও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এ বিষয়ে শ্রমিকদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা কারখানার পরিচয়পত্র দেখিয়ে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কিনতে পারবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্ধারিত বিক্রয়কেন্দ্রে এ চাল বিক্রি করা হবে। একজন শ্রমিক সপ্তাহে একদিন সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।

গাজীপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিক আফজালুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল জাবের, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ দলীয় নেতাকর্মী, কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বেতন বৃদ্ধির দাবি অবরোধ সংঘর্ষ দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খেলতে গিয়ে স্কুলের সিঁড়ির রেলিং থেকে পড়ে ছাত্রের মৃত্যু

খেলতে গিয়ে স্কুলের সিঁড়ির রেলিং থেকে পড়ে ছাত্রের মৃত্যু

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

বাউবির পরীক্ষায় অসদুপায়: ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পুলিশকে ঘিরে রাখেন নারীরা, পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

কোনাবাড়ীর দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কোনাবাড়ীর দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

আরও পড়ুন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার

বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

জানুয়ারি থেকে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: এমপি রনি

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় তিন শিশুর প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম