Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

Advertisement

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, বৈঠা হাতে বিপুলসংখ্যক লোক পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন ফেসবুক আইডি থেকে এসব ঘটনার সরাসরি সম্প্রচার করা হয়। এর মধ্যে শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিও রয়েছে।

ভিডিওতে অবরোধকারীদের প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে অবস্থান করতে দেখা যায়। এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি শতাধিক গাড়ি ভাঙচুরের দৃশ্যও দেখা গেছে। তবে বিস্ফোরণ ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে বিক্ষোভকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। 

এদিকে অবরোধকারীরা বিভিন্ন দিক থেকে জড়ো হতে থাকলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে।

এ ব্যাপারে পদ্মা দক্ষিণ থানার ওসি আব্দুল সালাম বলেন, অবরোধকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর তারা অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুর করে। আমরা ভিডিও ফুটেজ দেখে সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

৫ ঘণ্টা পর রেল-সড়ক অবরোধ স্থগিত, দাবি না মানলে আবার আন্দোলনের হুঁশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, বন্ধ গুরুত্বপূর্ণ দুটি রেলপথ

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

শনপাপড়ির লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

লগি-বৈঠা হাতে পদ্মা সেতু অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম