Logo
Logo
×

Advertisement

এনসিপি

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

ফজলুল করিম। ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন হবিগঞ্জ জেলা এনসিপির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম। 

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ভিডিও বার্তায় ফজলুল করিম টেবিলে রাখা হাতে লেখা একটি কাগজ এবং মোবাইল ফোনে থাকা বিভিন্ন বার্তা দেখিয়ে দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ উল্লেখ করে বলেন, মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ ও প্রত্যাশা নিয়ে খেলা হচ্ছে।

তিনি বলেন, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে মধুর বোতল দেখানো হয়েছিল। কিন্তু সেই বোতলের ভেতরে ভরে দেওয়া হয়েছে পুরোনো মদ। জাতি এখন বুঝতে পেরেছে, এটি নতুন কোনো রাজনীতি নয়; বরং পুরোনো রাজনীতিই নতুন মোড়কে ফিরে এসেছে।

ফজলুল করিম জানান, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে বিশ্বাস করে এনসিপিতে যোগ দিয়েছিলেন তিনি। ভেবেছিলেন, এ দলে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার কোনো স্থান থাকবে না। কিন্তু বাস্তবে তার প্রত্যাশার সঙ্গে দলের কার্যক্রমের মিল পাননি। তাই এ ধরনের রাজনীতির সঙ্গে আর থাকতে চান না।

ভিডিও বার্তায় তিনি জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ করেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বলেন, ব্যক্তিকেন্দ্রিক পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি করা হচ্ছে; সেখানে যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

এ সময় তিনি নিজের মোবাইল ফোনে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তাও ক্যামেরার সামনে তুলে ধরেন। এগুলোকে তিনি তার অভিযোগের প্রমাণ হিসেবে দাবি করেন।

ভিডিওর শেষ দিকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফজলুল করিম বলেন, আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

তবে ফজলুল করিমের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনসিপির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি গঠন

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

গভীর রাতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

গভীর রাতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

আরও পড়ুন

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় সংসদ অধিবেশন কর্মসংস্থান বাড়েনি বিদেশে কমেছে ৩৫ শতাংশ: হাসনাত আবদুল্লাহ

কর্মসংস্থান বাড়েনি বিদেশে কমেছে ৩৫ শতাংশ: হাসনাত আবদুল্লাহ

এনসিপির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি গঠন

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম