Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জাতীয় সংসদ অধিবেশন

কর্মসংস্থান বাড়েনি বিদেশে কমেছে ৩৫ শতাংশ: হাসনাত আবদুল্লাহ

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কর্মসংস্থান বাড়েনি বিদেশে কমেছে ৩৫ শতাংশ: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনের সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

Advertisement

কুমিল্লা-৪ আসনের সংসদ-সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে গত ১৮ মাসে কর্মসংস্থান বাড়েনি। অন্যদিকে বিদেশে কর্মসংস্থান কমেছে ৩৫ শতাংশ। সোমবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এক সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বেসরকারি খাতে ঋণ বিতরণ গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এটা ৩ দশমিক ৪২ শতাংশ। বেসরকারি খাতে কোনো ধরনের ঋণ বিতরণ হচ্ছে না। গত ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, আসলে কত কর্মসংস্থান হয়েছে। কর্মসংস্থান তো বাড়েনি, বরং বিদেশে কর্মসংস্থানও ৩৫ শতাংশ কমেছে।’

তিনি বলেন, ‘এখন আমার বাড়ি আমার খামার প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের সময়ে একটি বাড়ি একটি খামার নামে ছিল। দুই মেয়াদেই প্রকল্পটির নাম পরিবর্তন হয়েছে। এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে।’

হাসনাত আবদুল্লাহ জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কতসংখ্যক দক্ষ কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে, তার হিসাব সরকারের কাছে আছে কি না।

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তিনি (হাসনাত আব্দুল্লাহ) অনেক প্রশ্ন করেছেন বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের আলাদা আলাদা প্রশ্ন করলে তিনি বিস্তারিত উত্তর এই মহান সংসদে পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন হাসনাত

আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন হাসনাত

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত

গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হয়েছে: হাসনাত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় ইশরাকের ওপর চাপানো হয়েছে: হাসনাত

সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

হাসনাত আবদুল্লাহর পোস্ট সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

আরও পড়ুন

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয় আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

কপ-৩১ সম্মেলন তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম