Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

ছবি: যুগান্তর

Advertisement

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের যাবতীয় আসবাবপত্রসহ পুরো কার্যালয় পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করেছেন।

এদিকে, সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ।

এ ছাড়া খাগড়াছড়ি শহরে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত আড়াইটার দিকে পানখাইয়া সড়কের কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

জিপ গাড়িটির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তার গাড়িতে আগুন দেয়। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন গাড়িটি পুড়ে যাওয়ায় এখন দিশেহারা তিনি। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। আমরা দেখছি, খাগড়াছড়ির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলম কারাগারে থাকলেও তার সহযোগীরা মামলার পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারাই শহরের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, রাতের আধারে কে বা কারা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৮ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত

আরও পড়ুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

সারজিস আলমকে ‘দোষারোপ’ করে এনসিপি নেতার পদত্যাগ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

নেত্রকোনায় ট্রেনে আগুন

নেত্রকোনায় ট্রেনে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম