Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Icon

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ছবি: যুগান্তর

Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছেন এবং ধোঁয়ায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন। 

দগ্ধ ও আহতদের মধ্যে ৪৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ২টায় ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, রাত ২টায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যায়। একই সঙ্গে ধোঁয়ায় পুরো কক্ষ আচ্ছন্ন হয়ে যায়। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা কাগজ ও আসবাবপত্র পোড়ার ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে। তখন এলাকাবাসী এগিয়ে এসে শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে প্রায় ছয়জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৪৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে আরিফ (২২), আজিজুল হক সিয়াম (১৬), হাসনাত (২২), নাইমুল (১৫), ইউসুফ (১৮), তানভীর (২১), খাইরুল (২২), হেমায়েত উল্লাহ (২২), লাবিব (২২), আশরাফ (১৭) ও আবিদের (১৭) নাম জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসা থেকে ৪৮ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। অন্যদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিসকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশন ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বই ও মূল্যবান আসবাবপত্র পুড়ে মাদ্রাসার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সঠিক সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার মিরপুরে বাসে আগুন

এবার মিরপুরে বাসে আগুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়ক অবরোধ

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

আরও পড়ুন

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, শীর্ষে লাহোর

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

মব ছাড়া ফ্যাসিবাদ দমন করা যাবে না: বিএনপি নেতা রাশেদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম