Logo
Logo
×

Advertisement

রাজধানী

এবার মিরপুরে বাসে আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

এবার মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুর ১১ নম্বরে আগুনে পুড়ছে বসুমতি পরিবহনের বাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

রাজধানীর মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন যুগান্তরকে বলেন, পোস্ট অফিসের সামনে সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।


ওসি আরও বলেন, দুদিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সতর্ক থাকা উচিত।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায়ও কেউ হতাহত হননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোস্তগোলা ব্রিজে চলন্ত ভ্যানে আগুন, চালক উধাও

পোস্তগোলা ব্রিজে চলন্ত ভ্যানে আগুন, চালক উধাও

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

আশুলিয়ার কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

আশুলিয়ার কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১৫

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

আরও পড়ুন

এবার মিরপুরে বাসে আগুন

এবার মিরপুরে বাসে আগুন

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম