Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

ছবি: যুগান্তর

Advertisement

ময়মনসিংহ শহরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে অনশন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।

সোমবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অনশন চলছে। রোববার (৮ নভেম্বর) রাত ১টার পর দুর্বৃত্তরা চত্বরটিতে আগুন দেয়। এতে স্টিলের তৈরি স্মৃতিফলকের অবয়বটি পুড়ে বিবর্ণ হয়ে যায়।

আগুন দেওয়ার ঘটনায় সাগর চত্বরে অবস্থান নিয়ে অনশন করেছে ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান ও জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।

আলী হোসেন অভিযোগ করে বলেন, যেসব আওয়ামী সন্ত্রাসী পালিয়ে যায়নি এবং প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থান করছে, তারাই এই ঘটনা ঘটিয়েছে। সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর এখনো হুমকি রয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া হবে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করছে পুলিশ। আটক ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, দীপাবলির রাত আনুমানিক ১টার দিকে কে বা কারা শহীদ সাগর চত্ত্বরে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ও স্থানীয়রা আগুন নেভায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে সিকেঘোষ রোড এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল চলাকালে ধাওয়া-পালটা ধাওয়ার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা তার স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করে এবং সেখানে তার ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি কী ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

‘আমি কী ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

জুলাই শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, অভিযুক্তদের গ্রেফতার দাবিতে অনশন

যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ

যে জেলায় প্রতি ৫ ঘণ্টায় একটি তালাক, জানা গেল নেপথ্য কারণ

‘আমি কী ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

‘আমি কী ভেসে এসেছি’ প্রতিমন্ত্রীকে আমির হামজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম