Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পিএম

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানে বহুতল আবাসিক ভবনে আগুন নেভানোর কাজ করছেন দমকলবাহিনীর কর্মীরা। ছবি: সংগৃহীত

Advertisement

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।  এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (৯ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (৮ নভেম্বর)  সন্ধ্যায় শহরের ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত আবাসিক ভবনটিতে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।


রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত সাড়ে ৮টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


চীনের অন্যতম শিল্প ও উৎপাদনকেন্দ্র হিসেবে পরিচিত তাইইউয়ানের এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

চীনা নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান

চীনা নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

ঢাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার স্কুলবাসে আগুন

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

আরও পড়ুন

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা

ট্রাম্পের ঘনিষ্ঠদের দুর্নীতির তদন্তে নামছে ডেমোক্র্যাটরা

আমি নরকে যেতে চাই না: ট্রাম্প

আমি নরকে যেতে চাই না: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম