Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনা নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম

চীনা নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

Advertisement

চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা স্বীকার করার পর বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

রোববার (৮ নভেম্বর) পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ তদন্তের ঘোষণা দেওয়া হয়। এর আগে হুয়াং পর্ষদকে জানান, এক ব্যবসায়িক নির্বাহীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ওই নারী বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহ করছিলেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন হুয়াং। তিনি জানিয়েছেন, স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন তিনি। এ ঘটনায় পরিবার ও সহকর্মীদের কাছে ক্ষমাও চেয়েছেন। নিজের কর্মকাণ্ডের সম্পূর্ণ দায় স্বীকার করে তিনি লিখেছেন, ‘আমি আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি।’

চিঠিতে হুয়াং আরও লেখেন, ‘এনভিডিয়ার নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আপনাদের সেবা করা এবং আপনাদের আস্থার যোগ্য হয়ে ওঠা আমার দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আমি ব্যর্থ হয়েছি।’

এদিকে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, এখন পর্যন্ত জাতীয় নিরাপত্তা কিংবা প্রতিষ্ঠানটির গোপনীয় তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে মনে করার কারণ নেই। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য খতিয়ে দেখা হবে।

পর্ষদের বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের বিষয়টিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন হুয়াং। এ ছাড়া তদন্তে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তবে ওই ব্যবসায়িক নির্বাহীর সঙ্গে সম্পর্কের বিষয়টি এবং তার বিরুদ্ধে চীনের হয়ে তথ্য সংগ্রহের অভিযোগ-দুটিকে ঘিরেই এখন তদন্তের গুরুত্ব বাড়ছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর গত সপ্তাহে এনভিডিয়াসহ এআই-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। এক দিনেই এনভিডিয়ার বাজারমূল্য কমে ৪৫০ বিলিয়ন ডলার। তবে শুক্রবার (৬ নভেম্বর) শেয়ারের দাম ৪ শতাংশ বেড়ে ক্ষতির একটি অংশ পুষিয়ে নেয়।

এদিকে, আগামী নভেম্বরে চীনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে হুয়াং তার সঙ্গে যাবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ট্রাম্প। তবে হুয়াংকে ‘ভালো মানুষ’ উল্লেখ করে তার প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানকে ফের যুদ্ধবিমান দিল যুক্তরাষ্ট্র

আরও ৩  রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

আরও ৩ রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানও ঋণঝুঁকিতে, চীনে নতুন উদ্বেগ

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানও ঋণঝুঁকিতে, চীনে নতুন উদ্বেগ

আরও পড়ুন

ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে কমল তেলের দাম

চীনা নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান

চীনা নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া প্রধান

ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

ইরান যুদ্ধ বন্ধে শি ও পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম