Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা করেছেন চিকিৎসকদের একটি দল। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) চিকিৎসকরা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডা. আরিফ খানের নেতৃত্বে চিকিৎসক দলটি কারাগারে পৌঁছায়। এ সময় কারা হাসপাতালের চিকিৎসকরাও তাদের সহযোগিতা করেন।


স্বাস্থ্য পরীক্ষার সময় ইমরান খানের রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করেন চিকিৎসকরা। পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বর্তমানে যেসব ওষুধ সেবন করছেন, সেগুলোও পর্যালোচনা করেন।

চিকিৎসকরা তার চলমান চিকিৎসার অগ্রগতি ও ওষুধের কার্যকারিতা মূল্যায়নের জন্য এসব পরীক্ষা করেন।


ইমরান খানের পাশাপাশি তার স্ত্রী বুশরা বিবিরও বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেন পিআইএমএসের চিকিৎসকরা। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি বর্তমানে সেবন করা ওষুধগুলোও পর্যালোচনা করা হয়।

পুরো স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে কারা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ আধুনিকায়ন করবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ আধুনিকায়ন করবে যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

নিরপরাধ কারাবন্দি আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

ভুল পরিচয়ে গ্রেফতার নিরপরাধ কারাবন্দি আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আরও পড়ুন

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ১৪ জনের প্রাণহানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম