Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

সংগৃহীত ছবি

Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে আকাশপথে শত্রুপক্ষের হামলার আশঙ্কায় বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়।

সোমবার (৯ নভেম্বর) বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় বলা হয়, রিয়াদ শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে ঘরের ভেতরে অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়। পাশাপাশি জানালা ও দরজা থেকে দূরে থাকতে এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববারও রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানী লক্ষ্য করে আসার পর সেগুলো প্রতিহত করা হয়। পরে রিয়াদ ও সৌদির দক্ষিণাঞ্চলে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করার কথা জানায় জোটটি।

এদিকে রোববারের হামলায় সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার চেষ্টার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। গত জুলাইয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

২০১৫ সাল থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। নতুন করে সংঘাত শুরুর ফলে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিও কার্যত ভেঙে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

তেলের দাম কমতেই স্বর্ণের দামে বড় লাফ

নেতানিয়াহুর পতন নাকি নতুন নির্বাচন, ইসরাইলের সামনে ৫ সমীকরণ

নেতানিয়াহুর পতন নাকি নতুন নির্বাচন, ইসরাইলের সামনে ৫ সমীকরণ

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

নেতানিয়াহুর চূড়ান্ত পতনসহ একনজরে বিশ্বের আলোচিত সব খবর

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আরও পড়ুন

পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু

পোল্যান্ডে ছয়জনকে হত্যার সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

রিয়াদের বাসিন্দাদের ফোনে হামলার সতর্কবার্তা, অতঃপর...

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

ট্রাম্পের ‘টাস্কফোর্স আয়রন গেট’ কী, কীভাবে চাপে পড়বে তেহরান?

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

কারাগারে ইমরান খান ও বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা, কেমন আছেন তারা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম