Logo
Logo
×

Advertisement

মধ্যপ্রাচ্য

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত তল্লাশি অভিযানে এসব আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ৬ হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের ২ হাজার ৩৫৩টি ঘটনা রয়েছে।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৭৮ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ১৮ জনকে।

অন্যদিকে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহণ, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।


৪১ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে ব্যবস্থা

আইন লঙ্ঘনের ঘটনায় আটক ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী।

আটকদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও ৯ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৯ হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, দেশটির অভ্যন্তরে পরিবহণ করা কিংবা আশ্রয়, সহযোগিতা ও অন্যান্য সেবা দেওয়ার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহণে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

মন্ত্রণালয় এসব অপরাধকে গ্রেফতারযোগ্য গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

ইয়েমেনে বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৫

ভিসা সহজ করল সৌদি আরব, পাবে যেসব দেশ

ভিসা সহজ করল সৌদি আরব, পাবে যেসব দেশ

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সড়ক দুর্ঘটনায় সৌদিতে নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

আরও পড়ুন

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

এক সপ্তাহে ৯৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

আল-জাজিরার বিশ্লেষণ আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

আইজেনকোট কি ইসরাইলের নীতিতে পরিবর্তন আনবেন?

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম